জান্নাতি হুর কেমন হবে?


রসূলুল্লাহ্ (সা:) বলেন, যদি জান্নাতের একজন রমণী পৃথিবীতে ক্ষণিকের জন্য দৃষ্টি দেয়, তাহলে সে পৃথিবীর পুরো আবহাওয়াকে সুগন্ধির ঘ্রাণে ভরে দিবে। তার মাথার মুকুট দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার চেয়ে মূল্যবান। -[তাবারানী]


'আর হে নবী (সাঃ), যারা ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে, আপনি তাদেরকে এমন বেহেশতের সুসংবাদ দিন, যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোন ফল প্রাপ্ত হবে, তখনই তারা বলবে, এতো অবিকল সে ফলই যা আমরা ইতিপূর্বেও লাভ করেছিলাম। বস্তুতঃ তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে। এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিনী রমণীকূল থাকবে। আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে।' -[সূরা বাকারাহ, আয়াত: ২৫]


আবু হুরায়রা (রা:) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ (সা:) কে জিজ্ঞেস করা হলো, 'জান্নাতে কি আমাদের জন্য যৌনমিলন থাকবে?' তিনি বললেন, যার হাতে আমার জীবন তার শপথ নিয়ে বলছি যে, হ্যাঁ, জোরালো ধাক্কার (সাথে যৌনসঙ্গম হবে)। যখন আমাদের একজন জান্নাতে তার স্ত্রী সাথে রতিক্রিয়া শেষ করবে, সে (স্ত্রী) পুনরায় কুমারী এবং পবিত্র রমণী হয়ে যাবে। -[ইবনে হিব্বান]


জান্নাতবাসীদের জন্য রয়েছে, 'সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী'। -[সূরা আন-নাবা, আয়াত: ৩৩]


'সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?' -[সূরা আর রহমান, আয়াত: ৭০-৭১]


আবু হুরায়রা (রা:) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ্ (সা:) কে জিজ্ঞেস করা হলো, জান্নাতে কি আমাদের স্ত্রীদের সাথে যৌনমিলন হবে? তিনি উত্তরে বলেন, একজন জান্নাতী এক সকালে ১০০ কুমারী তরুণীর সাথে যৌনসঙ্গম করবেন। -[তাবারানী, বাযযার]

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন