ইসলাম ধর্মের প্রতিষ্ঠা কে এবং কেন করেন?

বিভিন্ন সাধারণ জ্ঞানের বইয়ে "ইসলাম ধর্মের প্রবর্তক কে?" এই প্রশ্নের উত্তরে লেখা থাকে, "হযরত মুহম্মদ (সাঃ)"।



১০১ টি কবীরা গুনাহ সম্পর্কে জেনে নিন


প্রবর্তক বলতে বোঝানো হয় 'পথিকৃৎ', 'যিনি প্রবর্তন করেন তিনিই প্রবর্তক।'


কিন্তু প্রত্যেক মুসলমান মাত্রই তাদের পবিত্র ধর্মগ্রন্থ "আল কোরআন" কে মনে প্রাণে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, সেখানে বিভিন্ন আয়াতে "আল্লাহ (সৃষ্টিকর্তা)" স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইসলাম তার তৈরী পথ, আর এটিকে রক্ষার দায়িত্বও তিনি নিজের কাছে রেখেছেন।


তাই ভিন্ন ধর্মের লোকদের কাছে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হিসেবে নবী করিম (সঃ) এর নাম বললেও সকল মুসলমান এটাই বিশ্বাস করে/করবে যে এই ধর্ম স্বয়ং আল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত।


ইসলাম যে ১৪ শ্রেণীর নারীকে বিয়ে করা নিষেধ করেছে


ধর্ম অর্থ যেহেতু ধারণ করা, আর ইসলাম ধর্মের মূল ভিত্তিতেও রয়েছে এই তত্ত্ব, ঈমান থাকতে হবে, ঈমান অর্থ বিশ্বাস, মহান আল্লাহ এবং তার প্রেরিত আসমানী কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, পরকালের (মৃত্যুর পরের জগৎ) প্রতি বিশ্বাস থাকতে, নবী-রাসূলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে ইত্যাদি, এগুলোই ঈমানের ভিত্তি, এ নিয়ে কোন প্রশ্ন চলবে না।


কেন ইসলাম প্রতিষ্ঠা করেন?


এই প্রশ্নের জবাব হয়তো মহান আল্লাহ বলতে পারবেন, তিনি "আল কোরআন" জুড়ে এই কারণ সম্বন্ধে বিস্তারিত বলেছেন, আর ইসলামের শীতল ছায়ার নিচে কেউ না এলে মহান আল্লাহ তাদের জন্য কী কী শাস্তি ভেবে রেখেছেন, এবং বাস্তবায়ন করবেন তা বলেছেন, তাই একটু কষ্ট করে পবিত্র কোরআন শরীফ যদি পড়ে নিতেন তাহলে হয়তো আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। যাক, আমি কিছু টা সারমর্ম বলছি,

মহান আল্লাহ একজন মহান সৃষ্টিকর্তা, এই বিশ্বব্রহ্মাণ্ড, জগৎ-মহাজগৎ সব তারই সৃষ্টি, তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর তার সৃষ্টির মধ্যে সর্বেসর্বা হল মানুষ, যখন নির্বোধ ফেরেস্তাদের একঘেঁয়ে স্তুতি শুনতে শুনতে তার ভাল লাগল না তখন তিনি সকল গুণ দিয়ে, নিজস্ব চিন্তা চেতনা দিয়ে তৈরী করলেন মানুষ, আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা। যথারীতি প্রথম মানুষ 'আদম (আঃ)' কে তৎকালীন ফেরেস্তা সরদার জ্বীন ইবলিস মেনে নিতে পারল না, সে নিজেকে সেরা দাবী করে আদম কে চ্যালেঞ্জ করলো জ্ঞান-বুদ্ধির পরীক্ষা দিতে, মহান আল্লাহ্'র সহায়তায় আদম জিতে গেল, হেরে গেল ইবলিস। আর আল্লাহর হুকুম না মানায় বিতারিত হল বেহেশত থেকে, তবে সে আল্লাহর উপর রাগ করলো না, সে আল্লাহর অনুমতি নিয়ে শত্রু হল মানুষের। আদমের যে ধর্ম ছিল, সেটা ইসলাম, ফেরেসতাদের ধর্মের নাম ইসলাম।

আপনি কি জানেন ফরজ গোসলের নিয়ম?


ইসলাম হল দোলনা থেকে কবর পর্যন্ত জীবন বিধান। মহান আল্লাহ মানুষদের বিপথগামীতার হাত থেকে বাঁচাতে এ ধর্মের সৃষ্টি করেছিলেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটাই বলা হয়।


তবে বিধর্মীরা তো নানা সময় নানা কথাই বলে, সে কথার কীই বা মূল্য আছে? তাই আর ও আলোচনায় না যাওয়াই ভাল।

জান্নাতি হুরদের সাথে কি কি করা যাবে?


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন