জান্নাতে মানুষের বয়স কত হবে?

 জান্নাতবাসীদের বয়স হবে ত্রিশ-পয়ত্রিশ ।
আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতীদের মাঝে সর্বনিম্ন যে তারও হবে আশি হাজার সেবক, বাহাত্তর হাজার সঙ্গিনী। মোতী, যবরজদ এবং ইয়াকূত পাথরে নির্মিত জাবিরা থেকে সান’আ পর্যন্ত দূরত্বের ন্যায় বিস্তৃত এক বিরাট গুম্বজ বিশিষ্ট প্রাসাদ তার জন্য প্রতিষ্ঠা করা হবে। -যইফ মিশকাত ৫৬৪৮, যইফ জামি' সাগীর ২৬৬



>> নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরাম-আয়েশে; সোফায় বসে অবলোকন করবে; (হে রাসুল!) আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।’ (সুরা মুতাফফিফিন : আয়াত ২২-২৪)
>> সে দিন (পরকালে) অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে। তারা তার রবের দিকে তাকিয়ে থাকবে।’ (সুরা ক্বিয়ামা : আয়াত ২২-২৩)
>> ‘অনেক মুখমণ্ডল হবে সেদিন সজীব; তাদের কর্মের কারণে। তারা থাকবে সুউচ্চ জান্নাতে।’ (সুরা গাশিয়া : আয়াত ৮-১০)

>> ‘সেদিন অনেক মুখমন্ডল হবে উজ্জ্বল, সহাস্য ও প্রফুল্ল।’ (সুরা আবাসা : আয়াত ৩৮-৩৯)

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘জান্নাতে প্রবেশকারী প্রথম দলটি পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। অতঃপর আকাশের সবচেয়ে দীপ্তিমান তারকার মতো উজ্জ্বল আকৃতিতে প্রবেশ করবে। তাদের অন্তরগুলো হবে মানুষের ন্যায়। পরস্পর কোনো ধরনের শত্রুতা ও হিংসা-বিদ্বেষ পোষণ করবে না।’ (বুখারি ও মুসলিম)
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন