জান্নাতি হুরদের শারীরিক গঠন, চেহারা, আকৃতি কেমন হবে?

আল্লাহ তা'আলা বলেছেন "জান্নাতীদের জন্য থাকবে অবনত দৃষ্টি সম্পন্ন টানা টানা চক্ষুবিশিষ্ট হুর।"- (সফফাত ৪৮....) ইবনে আব্বাস রাঃ এর ব্যাখ্যায় বলেছেন তাঁরা তাঁদের স্বামী ছাড়া অন্য কারো প্রতি দৃষ্টিপাত করবেনা।


আল্লাহ তা'আলা হুরদেরকে "কাওয়ায়িব" বলে আখ্যায়িত করেছেন। ইবন আল কায়্যিম রাহিমাহুল্লাহ তাঁর "রাওদাতিল মুহিব্বিন" নামক কিতাবে লিখছেনযে কাওয়ায়িব হলো ঐসব রমণী যাদের স্তন স্ফিত এবং গোল হয়ে উঠেছে নিচের দিকে ঝুলে পড়েনি, আর এটাই হলো মেয়েদের সর্বোত্তম শারীরিক গঠন।

.
হুরদের গুনাবলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ "উরুবান" শব্দটি বলেছেন। এই শব্দটির ব্যাখ্যায় তাফসীর ইবনে জালালাইনে লেখা আছে উরুবান হলো সেই সব নারীরা যারা স্বামীর প্রেমে পাগল। ইকরামাহ বলেছেন উরুবান হলো সেইসব মেয়ে যারা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে স্বামীদের আকৃষ্ট করার চেষ্টা করে।তাফসীরে আলুসিতে মুজাহিদ এর ব্যাখ্যায় বলেছেন ওরা হল সেই মেয়ে যারা স্বামীদের কামনা করে এবং ওদের মাঝে প্রবল উত্তেজনা আছে। ইসহাক ইবনে আব্দুল্লাহ আল নাওয়ফেলী বলেছেন আরুব হলো ঐসব মেয়ে যারা এমনিতেই খুবই লাজুক কিন্তু স্বামীর প্রতি মিলিত হওয়ার সময় সকল লজ্জ্বা খুইয়ে বসে।এরপরে তিনি একটি কবিতার লাইন বলেছেন যেটার অর্থ হলো "নির্জনে স্বামীর সহিত অবস্থানে তাঁরা নিজেদের পোশাক খুলতেও দ্বিধাবোধ করেনা কিন্তু যখনই তাঁদের স্বামী বের হয়ে যায় তখন তাঁরা ভীষণ লজ্জাশীলতার পরিচয় দেয়।
.
দুনিয়ার কোন মেয়ে তোমাকে ওভাবে তৃপ্ত করতে পারবেনা! বেশিরভাগ সময়ই তাঁরা বুঝতে পারেনা তোমরা কি চাও। ওদের পিছনে সময় ব্যয় করে আখিরাতের এই মহামূল্যবান রত্ন হারানো বোকার পরিচয় বৈ কি! দুনিয়ার অসূচি ও অপবিত্র মেয়েদের পিছনে ছুটে যার জীবন যৌবন খোঁয়াচ্ছে তাঁর পিছু নিওনা। নিজেকে এসব মায়াবীনি হরিণীর প্রেমে ডুবিয়ে দাও। নিজের জীবনকে আল্লাহর রাস্তায় রঙ্গিন করে ফেলো ; অনন্ত যৌবনারা তোমাকে রঙ্গীন সাগরে ডুবিয়ে রাখবে!
.
যে তোমাকে উপভোগ করে তাঁর সাথে মিলিত হওয়ার অনুভূতি কেমন হতে পারে! তাঁর অঙ্গ-প্রত্যঙ্গ স্থীর থাকবেনা। যে স্থানে হাত রাখলে তোমরা শিহরিত হও তারাও তোমাদের সে স্থানে হাত রাখবে। এভাবেই তাঁর প্রতিটা সঞ্চালন হবে তোমার চাহিদার সাথে সঙ্গতি রেখে।
.
সুবহানাল্লাহ, এই আনন্দ ও তৃপ্তির কথা কল্পনা করতেই দুনিয়ার আনন্দ ফিকে হয়ে যায়! দুনিয়াতে এমন ভাগ্যের অধিকারী কে আছে যার প্রেয়সী তাঁর উপর কখনো অসন্তুষ্ট হয়না এবং তাঁকেও রাগান্বিত করেনা! অতএব দুনিয়ার স্বল্প সময়ের ভোগ ও আনন্দকে উপেক্ষা করে আখিরাতের চিরস্থায়ী ও পরিপূর্ন আনন্দের জন্য নিজেকে প্রস্তুত করতে কেউউ রাজী আছে কি? এখনোকি পর্ণগ্রাপি থেকে বের হয়ে আসা যায়না?
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন