১. «سبحان ربي الأعلى»
উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আ‘লা। (মুসলিম)
২. «سبحان ربي الأعلى وبحمده»
(رواه أحمد وأبو داود والدار قطني والطبراني والبيهقي)
উচ্চারণ: সুবহানা রবিবয়াল আ‘লা ওয়া বিহামদিহি। (আবু দাউদ, দারা কুতুনী, আহমাদ, ত্ববারানী ও বাইহাকী)
অর্থ: আমার মহান রব্বের প্রশংসাপূর্ণ পবিত্রতা বর্ণনা করছি।
অথবা চাইলে নিম্নোক্ত দো‘আ পড়বেঃ
৩. «سبحانك اللهم وبحمدك اللهم اغفرلي»
(رواه البخاري ومسلم)
উচ্চারণ: ‘‘সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুম্মাগ্ ফিরলী।’’
অর্থ: হে আল্লাহ! তোমার সকল প্রশংসা বর্ণনা করছি এবং সকল দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি, আমাকে তুমি ক্ষমা কর। (বুখারী-মুসলিম)
৪. «سبّوح قدّوس رب الملائكة والروح»
(رواه مسلم)
উচ্চারণ: ‘‘সুববূহুন কুদ্দূসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।’’
অর্থ: ফেরেশতামণ্ডলী ও জিবরাঈলের রব্ব সকল দোষত্রুটি থেকে পবিত্র। (মুসলিম)
৫. «سبحان ذي الجبروت، والملكوت، والكبرياء، والعظمة
» (رواه أبو داود والنسائي)
উচ্চারণ: সুবহানা যিল জাবারূতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ‘আজামাহ্।
অর্থ: সকল দোষ হতে পবিত্র যিনি মহাপরাক্রমশীল, বিশাল সাম্রাজ্যের অধিকারী, অসীম গৌরব-গরিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী। (আবু দাউদ ও নাসায়ী)
