ঝড়-তুফানের দু'আ

ঝড়-তুফানে

«اللَّهُمَّ إِنِّي أَسْــــــأَلُكَ خَيْرَهَا، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا».
(আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওা আ‘ঊযু বিকা মিন শাররিহা)।



“হে আল্লাহ! আমি আপনার নিকট এর (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই। আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।”[1]

«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ».

(আল্লা-হুম্মা ইন্নী আস’আলুকা খাইরাহা ওয়া খা ইরা মা-ফীহা ওয়া খাইরা মা উরসিলাত বিহী। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা-ফীহা, ওয়া শাররি মা উরসিলাত বিহী)।

“হে আল্লাহ! আমি আপনার নিকট এর (ঝড় ও বাতাসের) কল্যাণটুকু চাই, আর সেই কল্যাণ যা এর সাথে প্রেরিত হয়েছে ৷ আর আমি আপনার আশ্রয় চাই এর অনিষ্ট থেকে, এর ভেতরে নিহিত অনিষ্ট থেকে এবং যা এর সাথে প্রেরিত হয়েছে তার অনিষ্ট থেকে।”[2]

[1] আবূ দাউদ ৪/৩২৬, নং ৫০৯৯; ইবন মাজাহ্‌ ২/১২২৮, নং ৩৭২৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্‌ ২/৩০৫। [2] মুসলিম, আর শব্দ তাঁরই, ২/৬১৬, নং ৮৯৯; বুখারী, ৪/৭৬, নং ৩২০৬ ও ৪৮২৯, মিশকাত তাহক্বীক আলবানী - ১৫১৩।
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন