[উদ্ধৃতি ১] শান্তি হল সংঘর্ষের অভাব এবং মানুষের জান-মালের নিরাপত্তা।
পর্দা নিয়ে ইসলামিক উক্তি || ইসলামে পর্দা
[উদ্ধৃতি ২]
ইসলামের আইনে সংঘর্ষ,বিপর্যয় বিরোধের সর্বোচ্চ চেষ্টা করা হয়।
যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে তাদের জন্য অনেক কঠিন আইন রয়েছে।
এবং ইসলাম মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে।
[উপসংহার] সুতরাং, ইসলাম শান্তির ধর্ম।
Quran 17:4
আমি কিতাবের মাধ্যমে বানী ইসরাঈলকে জানিয়ে দিয়েছিলাম যে, তোমরা অবশ্য অবশ্যই ভূমিতে (জেরুসালেম) দুই বার বিপর্যয় সৃষ্টি করবে আর অবশ্য অবশ্যই অত্যধিক গর্বে ফুলে উঠবে।
অতঃপর যখন দু’টির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হল, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী, তারা (তোমাদের) ঘরের কোণায় কোণায় ঢুকে পড়ল, আর সতর্কবাণী পূর্ণ হল।
ইসলামিক ছবি ।। ছোট বাচ্চাদের ইসলামিক নাম ও অর্থ
অতঃপর আমি তোমাদের পুনরায় তাদের উপর প্রতিষ্ঠিত করলাম, তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করলাম ও সংখ্যাগরিষ্ঠ করলাম।
তোমরা ভাল কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে, আর যদি তোমরা মন্দ কাজ কর, তাও করবে নিজেদেরই জন্য। অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো, (তখন আমি তোমাদের শত্রুদেরকে শক্তি দিলাম) যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয়, আর মাসজিদে (আকসায়) ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল, আর তাদের সম্মুখে যা পড়ে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়।
ইসলামে নারীদের বিয়ের বয়স কতো হতে হবে?
