যে সমস্ত বিষয়গুলো করলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে

 আপনার দোয়া অবশ্যই কবুল হবে

 


 #একমাত্র আল্লাহর নিকট চাওয়াঃ
"আপনি আপনার পালনকর্তার নাম স্মরণ করুন এবং একাগ্রচিত্তে তাতে মগ্ন হন! তিনি পূর্ব ও পশ্চিমের পালনকর্তা। তিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই। অতএব তাঁকেই গ্রহণ করুন, কর্ম বিধায়করূপে। -(সুরা: মুজ্জাম্মেল, ৮-৯)

#সব সময় দোয়া অব্যাহত রাখাঃ
"(আর স্মরণ কর সে সময়ের কথা) যখন মানুষ কষ্টের সম্মুখীন হয়; তখন শুয়ে, বসে অথবা দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকে। তারপর আমি যখন তার থেকে কষ্টকে দূর করে দেই, তখন মনে হয়, কখনও কোনো কষ্টের সম্মুখীন হয়ে যেন সে আমাকে ডাকেইনি! সীমালংঘনকারীদের কার্যকলাপ তাদের নিকট এরূপই পছন্দনীয় মনে হয়। -(সুরা: ইউনুস, ১২)


#ইমান ও সৎকর্মঃ
তিনি মোমিন ও সৎকর্মশীলদের দোয়া শোনেন এবং তাদের প্রতি স্বীয় অনুগ্রহ বাড়িয়ে দেন। আর কাফেরদের জন্যে রয়েছে কঠোর শাস্তি। -(সুরা: শুরা, ২৬)

আল্লাহ্‌ শুধুমাত্র পরহেজগারদের আমল কবুল করে থাকেন। -(সুরা: আল্‌ মায়েদা, ২৭)

#দোয়াকারী ব্যক্তির সম্পদ হালাল হওয়াঃ
"হে মানুষ সকল ! নিশ্চয় আল্লাহ পুত:পবিত্র, তিনি পবিত্র জিনিস ব্যতীত কবুল করেন না। নিশ্চয় আল্লাহ রাসূলদের যে আদেশ দিয়েছেন তা মুমিনদের জন্যও আদেশরূপে বিবেচ্য। আল্লাহ বলেন : হে রাসূলগণ! তোমরা পবিত্র বস্তু হতে আহার কর এবং সৎকাজ কর ; তোমরা যা কর সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত।" (আল- মুমিনূন-৫১)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন