মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে?

  আনাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

« آتِي بَابَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ فَأَسْتفْتِحُ، فَيَقُولُ الْخَازِنُ: مَنْ أَنْتَ؟ فَأَقُولُ: مُحَمَّدٌ، فَيَقُولُ: بِكَ أُمِرْتُ لَا أَفْتَحُ لِأَحَدٍ قَبْلَكَ »
“কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় দিয়ে দরজা খোলার অনুমতি চাইলে জান্নাতের রক্ষক বলবে, কে আপনি?




আমি বলব: মুহাম্মদ।
তিনি বলবেন: আপনার জন্যই দরজা খোলার অনুমতি আছে। আপনার পূর্বে কারও জন্য দরজা খোলার অনুমতি নাই।” (মুসলিম, হাদিস নং ১৯৮)

 অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:
أَنَا أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ يَوْمَ الْقِيَامَةِ
“আমি কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব।” [সহিহ জামে তিরমিযী ও মাজমাউয যাওয়ায়েদ। শাইখ আলবানী বলেন: سنده جيد، رجاله رجال الشيخين এর সনদটি ভালো। আর বর্ণনাকারীগণ সবাই বুখারী ও মুসলিমের বর্ণনাকারী (সহীহাহ ১০০/৪)]


হাদীছে এসেছে যে, পুরুষদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদ (ছাঃ) (মুসলিম হা/১৯৭; আহমাদ হা/১২৪৪২; ছহীহুল জামে‘ হা/১৪৫০, ১৪৫৯, ৭১১৮)

আর চারজন নারীকে জান্নাতী নারীদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে। তারা হ’লেন, খাদীজা, ফাতিমা, মারিয়াম এবং আসিয়া (আহমাদ হা/২৬৬৮; ছহীহ ইবনু হিববান হা/৭০১০)

এছাড়া আনাস (রাঃ)-এর মাতা উম্মু সুলাইম বিনতে মিলহান (রাঃ)-এর জান্নাতে যাওয়ার ব্যাপারে রাসূল (ছাঃ) সুসংবাদ দিয়েছেন।

রাসূল (ছাঃ) বলেন, আমি।জান্নাতে প্রবেশ করতেই দেখলাম আবু তালহার স্ত্রী রুমাইছা তথা উম্মু সুলাইমকে (বুখারী হা/৩৬৭৯; মুসলিম হা/২৪৫৭)

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন