মহান আল্লাহর ৯৯ নাম ও তার অর্থ

 মহান প্রভুর সর্বশ্রেষ্ঠ নাম ‘আল্লাহ’। তাঁর আরও ৯৮টি গুণবাচক নাম রয়েছে। প্রত্যেক মুসলমানের উচিৎ আল্লাহর এই পবিত্র ৯৯টি নাম বাংলা অর্থসহ জানা । আসুন জেনে নেই বাংলা অর্থসহ আল্লাহর এই পবিত্র ৯৯টি নাম ।




আরবি নাম (উচ্চারণ সহ) বাংলা অর্থ

১. الله (আল্লাহ) আল্লাহ, প্রভু

২. الرَّحْمَنُ (আর-রহমান) সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়

৩. الرَّحِيمُ (আর-রহিম) সবচাইতে ক্ষমাশীল

৪. الْمَلِكُ (আল-মালিক) অধিপতি

৫. الْقُدُّوسُ (আল-ক্বুদ্দুস) পূতপবিত্র, নিখুঁত

৬. السَّلَامُ (আস-সালাম) শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা

৭. الْمُؤْمِنُ (আল-মুমিন) জামিনদার, সত্য ঘোষণাকারী

৮. الْمُهَيْمِنُ (আল-মুহাইমিন) অভিভাবক, প্রতিপালক

৯. الْعَزِيزُ (আল-আযিয) সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত

১০. الْجَبَّارُ (আল-জাব্বার) দুর্নিবার, সমু”চ, মহিমান্বিত

১১. الْخَالِقُ (আল-খলিক) সৃষ্টিকর্তা

১২. الْبَارِئُ (আল-বারি) বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী

১৩. الْمُصَوِّرُ (আল-মুসাউয়ির) আকৃতিদানকারী

১৪. الْغَفَّارُ (আল-গাফফার) পুনঃমার্জনাকারী

১৫. الْقَهَّارُ (আল-কাহ্হার) দমনকারী

১৬. الْوَهَّابُ (আল-ওয়াহ্হাব) সবকিছু দানকারী

১৭. الرَّزَّاقُ (আর-রজ্জাক) রিজিকদাতা

১৮. الْفَتَّاحُ (আল-ফাত্তাহ) প্রারম্ভকারী, বিজয়দানকারী

১৯. الْعَلِيمُ (আল-আলীম) সর্বজ্ঞানী, সর্বদর্শী

২০. الْقَابِضُ (আল-কাবিদ) নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী

২১. الْبَاسِطُ (আল-বাসিত) প্রসারণকারী

২২. الْخَافِضُ (আল-খাফিদ) (অবিশ্বাসীদের) অপমানকারী

২৩. الرَّافِعُ (আর-রাফি) উন্নীতকারী

২৪. الْمُعِزُّ (আল-মুয়িজ্জিব) সম্মানপ্রদানকারী

২৫. الْمُذِلُّ (আল-মুঝিল্ল) সম্মানহরণকারী

২৬. السَّمِيعُ (আস-সামীয়ু) সর্বশ্রোতা

২৭. الْبَصِيرُ (আল-বাসির) সর্বদ্রষ্টা

২৮. الْحَكَمُ (আল-হাকাম) বিচারপতি

২৯. الْعَدْلُ (আল-আদল) নিখুঁত

৩০. اللَّطِيفُ (আল-লাতিফ) অমায়িক

৩১. الْخَبِيرُ (আল-খবির) সম্যক অবগত

৩২. الْحَلِيمُ (আল-হালিম) ধৈর্যবান, প্রশ্রয়দাতা

৩৩. الْعَظِيمُ (আল-আযিম) সুমহান

৩৪. الْغَفُورُ (আল-গফুর) মার্জনাকারী

৩৫. الشَّكُورُ (আশ-শাকুর) সুবিবেচক

৩৬. الْعَلِيُّ (আল-আলিই) মহীয়ান

৩৭. الْكَبِيرُ (আল-কাবীর) সুমহান

৩৮. الْحَفِيظُ (আল-হাফিজ) সংরক্ষণকারী

৩৯. الْمُقِيتُ (আল-মুকিত) লালনপালনকারী

৪০. الْحَسِيبُ (আল-হাসিব) মীমাংসাকারী

৪১. الْجَلِيلُ (আল-জালিল) গৌরবান্বিত

৪২. الْكَرِيمُ (আল-কারিম) উদার, অকৃপণ

৪৩. الرَّقِيبُ (আর-রকিব) সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী

৪৪. الْمُجِيبُ (আল-মুজীব) সাড়া দানকারী, উত্তরদাতা

৪৫. الْوَاسِعُ (আল-ওয়াসি) অসীম, সর্বত্র বিরাজমান

৪৬. الْحَكِيمُ (আল-হাকিম) সুবিজ্ঞ, সুদক্ষ

৪৭. الْوَدُودُ (আল-ওয়াদুদ) স্নেহশীল

৪৮. الْمَجِيدُ (আল-মাজিদ) মহিমান্বিত

৪৯. الْبَاعِثُ (আল-বাঈস) পুনরুত্থানকারী

৫০. الشَّهِيدُ (আশ-শাহীদ) সাক্ষ্যদানকারী

৫১. الْحَقُّ (আল-হক) প্রকৃত সত্য

৫২. الْوَكِيلُ (আল-ওয়াকিল) সহায় প্রদানকারী, আাভাজন, উকিল

৫৩. الْقَوِيُّ (আল-কুওয়াত) ক্ষমতাশালী

৫৪. الْمَتِينُ (আল মাতীন) সুদৃঢ়

৫৫. الْوَلِيُّ (আল-ওয়ালিই) বন্ধু, সাহায্যকারী, শুভাকাক্সক্ষী

৫৬. الْحَمِيدُ (আল-হামিদ) সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়

৫৭. الْمُحْصِي (আল-মুহসি) বর্ণনাকারী, গণনাকারী

৫৮. الْمُبْدِئُ (আল-মুব্দি) অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা

৫৯. الْمُعِيدُ (আল-মুঈদ) পুন:প্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি

৬০. الْمُحْيِي (আল-মুহিই) জীবনদানকারী

৬১. الْمُمِيتُ (আল-মুমীত) ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী

৬২. الْحَيُّ (আল-হাইই) চিরঞ্জীব, যার কোনো শেষ নাই

৬৩. الْقَيُّومُ (আল-কাইয়ুম) অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী

৬৪. الْوَاجِدُ (আল-ওয়াজিদ) পর্যবেক্ষক, চিরস্থায়ী

৬৫. الْمَاجِدُ (আল-মাজিদ) সুপ্রসিদ্ধ

৬৬. الْوَاحِدُ (আল-ওয়াহিদ) অর্থ : এক, অনন্য, অদ্বিতীয়

৬৭. الصَّمَدُ (আস-সমাদ) চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ

৬৮. الْقَادِرُ (আল-কাদির) সর্বশক্তিমান

৬৯. الْمُقْتَدِرُ (আল-মুকতাদির) প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী

৭০. الْمُقَدِّمُ (আল-মুকাদ্দিম) অগ্রগতিতে সহায়তা প্রদানকারী

৭১. الْمُؤَخِّرُ (আল-মুআক্ষির) বিলম্বকারী

৭২. الْأَوَّلُ (আল-আউয়াল) সর্বপ্রথম, যার কোনো শুরু নাই

৭৩ الْآخِرُ (আল-আখির) সর্বশেষ, যার কোনো শেষ নাই

৭৪. الظَّاهِرُ (আজ-জাহির) সুস্পষ্ট, সুপ্রতীয়মান

৭৫. الْبَاطِنُ (আল-বাতিন) লুকায়িত, অস্পষ্ট, অন্তর¯’ (যা কিছু দেখা যায় না)

৭৬. الْوَالِيَ (আল-ওয়ালি) সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু

৭৭. الْمُتَعَالِي (আল-মুতাআলী) সর্বো”চ মহিমান্বিত, সুউ”চ

৭৮. الْبَرُّ (আল-র্বার) কল্যাণকারী

৭৯. التَّوَّابُ (আত-তাওয়াব) বিনম্র, সর্বদা আবর্তিতমান

৮০. الْمُنْتَقِمُ (আল-মুন্তাকিম) প্রতিফল প্রদানকারী

৮১. الْعَفُوُّ (আল-আফুউ) শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী

৮২. الرَّءُوفُ (আর-রওফ) সদয়, সমবেদনা প্রকাশকারী

৮৩. مَالِكُ الْمُلْكِ (মালিকুল মুলক) সার্বভৌম ক্ষমতার অধিকারী

৮৪. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (জুল-জালালি ওয়াল ইকরাম) মর্যাদা ও ঔদার্যের প্রভু

৮৫. الْمُقْسِطُ (আল-মুকসিত) ন্যায়পরায়ণ, প্রতিদানকারী

৮৬. الْجَامِعُ (আল-জামি) একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী

৮৭. الْغَنِيُّ (আল-গানিই) ঐশ্বর্যবান, স্বতন্ত্র

৮৮. الْمُغْنِي (আল-মুগনি) সমৃদ্ধকারী, উদ্ধারকারী

৮৯. الْمَانِعُ (আল-মানি) প্রতিরোধকারী, রক্ষাকর্তা

৯০. الضَّارُّ (আদ-র্দারু) যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী

৯১. النَّافِعُ (আন-নাফি) অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী

৯২. النُّورُ (আন-নূর) আলোক

৯৩. الْهَادِي (আল-হাদী) পথপ্রদর্শক

৯৪. الْبَدِيعُ (আল-বাদী) অতুলনীয়, অনিধগম্য

৯৫. الْبَاقِي (আল-বাকী) অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়

৯৬. الْوَارِثُ (আল-ওয়ারিস) সবকিছুর উত্তরাধিকারী

৯৭. الرَّشِيدُ (আর-রশিদ) সঠিক পথের নির্দেশক

৯৮. الصَّبُورُ (আস-সবুর) ধৈর্যশীল

৯৯. الْمُتَكَبِّرُ (আল-মুতাকাব্বির) সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন