কুরআনে কোথায় গান বাজনা হারামের কথা বলা আছে?

যারা নির্বোধ তারাই এই ধরণের প্রশ্ন করে থাকে! গান-বাজনা তাদের এতই পছন্দ যে, আলেম ওলামার কথাকে অগ্রাহ্য করে! অথচ, খাটি মুসলমানের কাজ তো হওয়া উচিত ছিল 'সামি'না ওয়া আত'না' অর্থাৎ, শুনলাম এবং মেনে নিলাম! যখন আপনি মানতে চাইবেননা, তখন না মানার জন্য নানান রকম বাহানাা তালাস করবেন৷



গান-বাজনা হারাম, সেই দলীল দেওয়ার আগে প্রশ্ন: যদি দলীল/প্রমান দেই, তবে আপনি গান-বাজনা শোনা চিরতরে বন্ধ করবেন কি না?


খেলাধুলা যেমন: লুডু, ক্যারাম, দাবা, তাস এগুলো স্পষ্ট হারাম এবং সমপর্যায়ের হারাম৷; ছেড়ে দিবেন তো? কোনো ওলামায়ে কেরাম মোবাইলে গেম খেলাকে হারাম বলেছেন! ছেড়ে দিবেন তো? যে জিনিস বাস্তবে হারাম, মোবাইলে খেললে কি তা জায়েজ হয়ে যায়!


হারাম জিনিস ছাড়বেন কিনা, সেটা আপনার ব্যাপার৷ শুধু দুটো কথা বলি, জুম্মার খুতবায় কথা দুটো প্রায়ই শুনে থাকেন; মগজ থাকলে বুঝবেন৷ আর অন্তুরে মোহর থাকলে বুঝবেন না৷


"মাই ইয়ুদলীলহু ফালা হাদিয়া লাহ": তিনি (আল্লাহ) যাকে পথভ্রষ্ট করে দেন, তার কোনো হেদায়েত নেই৷


"মাই ইয়ুতিয়িল্লাহা ও রসুলাহু ফাক্বদ রশাদা; ওয়া মাই ইয়া'ছিল্লাহা ওয়া রসুলাহা ফাইন্নাহু লা ইয়াদুররুল্লাহা ইল্লা নাফসাহ৷ ওয়ালা ইয়া দুররুল্লাহা শাইআ৷"


অর্থ: যে আল্লাহ ও তার রাসুলকে মানে, সে সৎ/সঠিক পথ পেল৷ আর কেউ আল্লাহ ও রাসুলকে অমান্য করলে তাতে তার নিজের ছাড়া অন্য কারোর ক্ষতি হবেনা৷ এবং আল্লাহরও কোনো ক্ষতি হবেনা৷

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন

আরও পোষ্ট দেখুন